রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৫১

শেয়ার করুনঃ
রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ তাঁর এই বক্তব্যের পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আলোচনা আরও জোরালো হয়েছে।

এর আগে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ হয়। সাক্ষাতের পরই রাকিব তাঁর দীর্ঘ পোস্ট প্রকাশ করেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে।

পোস্টের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তারেক রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান রাকিব। একই সঙ্গে বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতাদের এবং ছাত্রদলের সাবেক নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও

সত্য প্রকাশে সাংবাদিকদের মাথা নত করা উচিত নয়: রিজভী

সত্য প্রকাশে সাংবাদিকদের মাথা নত করা উচিত নয়: রিজভী
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাদের ধন্যবাদ জানান তিনি। ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান।

রাকিব বলেন, এসব নেতার আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। তাঁদের নিয়ে তিনি ‘আমৃত্যু গর্বিত’ থাকবেন। কারণ হিসেবে তিনি বলেন, তাঁদের নামে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি এবং আর্থিক সংকটের মধ্যেও তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ছাত্রদলরাকিবুলইসলামরাকিবছাত্ররাজনীতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
দায়িত্ব পালনের সময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের কথাও তুলে ধরেন রাকিব। তাঁর দাবি, ছাত্রদলের নেতাকর্মীদের কারণে কোনো সাধারণ শিক্ষার্থী যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়ে তিনি মনোযোগী ছিলেন। দলের বাইরের শিক্ষার্থীরা সমস্যা নিয়ে তাঁর কাছে এলে নিজের জায়গা থেকে সমাধানের চেষ্টা করেছেন বলেও জানান।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠনগুলোর নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে ভূমিকা রাখাকে রাকিব-নাছির কমিটির অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত মব মোকাবিলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক বুলিং উপেক্ষা করে নেতৃত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

আরও

সত্য প্রকাশে সাংবাদিকদের মাথা নত করা উচিত নয়: রিজভী

সত্য প্রকাশে সাংবাদিকদের মাথা নত করা উচিত নয়: রিজভী
ছাত্রদলের বর্তমান কমিটি ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছিল। দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে রাকিব বলেন, তিনি নতুন জীবন শুরু করতে চান এবং নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চান। নিজের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

শেষে আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা করেন রাকিব। গত জুন থেকেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বের একটি খসড়া তারেক রহমানের কাছে রয়েছে বলেও তখন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বৃহস্পতিবারের বিদায়ী সাক্ষাৎ ও রাকিবের পোস্টের পর নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ডুবেছে ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, ডুবেছে ঝুলন্ত সেতু

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

এ সম্পর্কিত আরও পড়ুন

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কেন দেশের বাইরে থাকবেন, তিনি যেন দেশে ফিরে আসেন। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যত চোর

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান

জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন ইউনূস: রাশেদ

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন ইউনূস: রাশেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। রাশেদ খাঁন লিখেছেন, আসিফ মাহমুদ কোনো দুর্নীতি

সর্বশেষ সংবাদ

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

টানা পাঁচ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

টানা পাঁচ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক