প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:৪০

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পরিবেশবিদ, বন বিভাগ ও আইনবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এ ধরনের স্থাপনা চালু হলে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।
