
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:২৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। বুধবার (২২ জুলাই) ভোরে পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে বিক্রি হওয়ার পর অনলাইনের মাধ্যমে রাজশাহীর এক ক্রেতার কাছে মাছটি ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
