প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৬:৪০

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসর কৃষি ব্লকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
