
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:২০

নিট বা এনইইটি-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা চলাকালে দিল্লি পুলিশ তাদের আটক করে। পরে রাতেই তাদের মুক্তি দেওয়া হয়।
