প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:৩০

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। ম্যাচকে কেন্দ্র করে এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আমেরিকার পরিচিত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।
