
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
