শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

‘জীবন থাকতে নির্বাচন নয়’—ইশরাক হোসেনের হুঁশিয়ারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৯

শেয়ার করুনঃ
‘জীবন থাকতে নির্বাচন নয়’—ইশরাক হোসেনের হুঁশিয়ারি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে, জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না। রোববার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লিখেছেন, ‘জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে।’ তিনি আরও যোগ করেন, ‘এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন, আপনাদের চিনবো না। এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনার/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।’

ইশরাক হোসেনের মতে, স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে। তিনি বলেন, হতে পারে এর মাধ্যমে ছোট দল বা নতুন দল তাদের পাল্লা ভারী করার চেষ্টা চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে। তবে তার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে। তিনি বলেন, ‘সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি।’ তিনি আরও উল্লেখ করেন, বিএনপির স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে। এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসাবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসাবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে, যেভাবেই বিবেচনা করা হোক, তিনি এই বিষয়ে স্পষ্ট অবস্থান বজায় রাখবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

একক প্রার্থী কৌশলে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি

একক প্রার্থী কৌশলে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি

ইশরাক হোসেন বলেন, তিনি বই পড়তে শেখার আগেই ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছেন। জন্ম থেকে এগুলো দেখছেন এবং বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছেন। তিনি বলেন, ঢাকার অলিগলির রাজনীতি কীভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসাবেই গণ্য করা হবে। তিনি বলেন, ‘হাসিনার কমিশনার/কাউন্সিলরা কেমনে হয় এবং তারা কীভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ।’ তার এই বক্তব্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

ইশরাক হোসেন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং দাবি করেন, দেশে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সংসদ, সংবিধান ও আইনি বিতর্কেও রূপ নিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে। তবে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের