শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ইশরাক হোসেনের মহানুভবতা, যে কারনে বিরল মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০:৪৫

শেয়ার করুনঃ
ইশরাক হোসেনের মহানুভবতা, যে কারনে বিরল মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন !

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চরম উদারতা ও মহানুভবতার এক নজির স্থাপন করেছেন। গত ১৭ ডিসেম্বর রাতে কোতোয়ালি থানায় তিনি নিজের ওপর হামলা চালানো ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে মানবিক দৃষ্টান্ত রেখেছেন। এমনকি নিজের করা মামলার এজহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের অনুরোধে হামলাকারীকে থানা থেকে মুক্তি দেয়ার ব্যবস্থা করেন তিনি।

জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর পুরান ঢাকায় ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে জনসংযোগের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হামলার শিকার হন ইশরাক হোসেন। এই ঘটনায় থানায় মামলা না নিলেও পরে আদালতে মামলা করেন তিনি। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাইনুদ্দীনকে শনাক্ত করা হয়। 

আরও

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা মাইনুদ্দীনকে রাত ১০টায় কোতোয়ালি থানায় সোপর্দ করেন। এই খবর শুনে মাইনুদ্দীনের সহপাঠীরা ইশরাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান, কিন্তু তিনি সেখানে না থাকায় তারা কোতোয়ালি থানার সামনে জড়ো হন। এরপর ভিডিও কলে ইশরাক হোসেনের সঙ্গে কথা বলে মাইনুদ্দীনের মুক্তি দাবি করেন। ছাত্ররা এ সময় হামলার জন্য দুঃখ প্রকাশ করে এবং ভুল বুঝে হামলায় অংশ নেওয়ার কথা জানিয়ে ক্ষমা চান। 

ইশরাক হোসেন শিক্ষার্থীদের আবেদন মেনে নেন এবং মাইনুদ্দীনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রাতে পৌনে ৩টায় মাইনুদ্দীনকে মুক্তি দেয়।

আরও

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

ইশরাক হোসেন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইশরাক হোসেন এ বিষয়ে বলেন, ‘‘নবীজি তাঁর ওপর অত্যাচারকারীকে মাফ করেছেন, আর আমি তো অতি নগণ্য মানুষ।’’ তিনি আরও বলেন, ‘‘২০২২ সালে ছাত্রলীগের হামলায় আমি মারাত্মকভাবে আহত হয়েছিলাম। সেই সময়কার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা চেয়েছে। ছাত্র আন্দোলনে মাইনুদ্দীনের ভূমিকা আমার সিদ্ধান্তে প্রভাবিত করেছে।’’ 

কোতোয়ালি থানার ওসি নাসির উদ্দিন জানান, ছাত্রদের অনুরোধে ইশরাক হোসেনের কাছে আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার জন্য তারা অনুরোধ জানান এবং বাদীর সম্মতিতে মাইনুদ্দীনকে মুক্তি দেওয়া হয়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইশরাক হোসেনের মহানুভবতার প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, তিনি তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার মতোই উদার রাজনীতিবিদ, যারা জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বৃহৎ মন নিয়ে রাজনীতি করেন। 

এটি ইশরাক হোসেনের রাজনৈতিক ভাবমূর্তি ও নেতৃত্বের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

এ সম্পর্কিত আরও পড়ুন

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং দাবি করেন, দেশে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সংসদ, সংবিধান ও আইনি বিতর্কেও রূপ নিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে। তবে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের