বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

'জব ইন বরিশাল' নামে ফেসবুক গ্রুপে প্রতারণা, যুবক গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ২:২৯

শেয়ার করুনঃ
'জব ইন বরিশাল' নামে ফেসবুক গ্রুপে প্রতারণা, যুবক গ্রেপ্তার

বরিশাল সিটি কর্পোরেশন এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো ব্যবহার করে “জব ইন বরিশাল” নামে একটি ফেসবুক গ্রুপ খুলে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে তাওহীদ নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। চক্রটি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ওই গ্রুপে প্রচার করে প্রতারণা করে আসছিল। সোমবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো এবং বরিশাল সিটি কর্পোরেশনের পুরোনো লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বরিশাল সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার নামে একটি জাল সইও ব্যবহার করা হয়। ভুয়া এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে “জব ইন বরিশাল” নামের ফেসবুক গ্রুপে সিটি কর্পোরেশনের ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

আরও

গুম তদন্তে বিএনপির অনীহার মানবাধিকার নিয়ে নাহিদের ক্ষোভ

গুম তদন্তে বিএনপির অনীহার মানবাধিকার নিয়ে নাহিদের ক্ষোভ

উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা বলেন, বিষয়টি জানার পর কোতোয়ালি মডেল থানা পুলিশের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তার অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তাওহীদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তাওহীদ ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়া তিনি বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল সই দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। আর এসবের মাধ্যমে প্রতারক তাওহীদ চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর আগে ফেসবুকে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস ও নড়াইল সদর হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তির নামে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তাওহীদ।

প্রতারণা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মো. আলী আশরাফ ভূঞা বলেন, এখন পর্যন্ত তার ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আর তার সঙ্গে কেউ জড়িত কি না, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে, থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তার মামলায় তাওহীদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এদিকে গ্রেপ্তারের আগে চক্রটির মূল হোতা তাওহীদ দাবি করেন, চাকরির নামে নিজে প্রতারিত হয়ে প্রতারণার এ পথ তিনিও বেছে নিয়েছেন। জানা গেছে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক বিভাগে ডিপ্লোমা শেষ করেছেন তাওহীদ।

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

কৃষকের ভিড়ে সার না দিয়ে সটকে গেলেন ডিলার, সড়ক অবরোধ

কৃষকের ভিড়ে সার না দিয়ে সটকে গেলেন ডিলার, সড়ক অবরোধ

সরাইলে পাঁচ মাস ধরে এসিল্যান্ড নেই, ভূমিসেবায় ভোগান্তি

সরাইলে পাঁচ মাস ধরে এসিল্যান্ড নেই, ভূমিসেবায় ভোগান্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক