সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

সরাইল উপজেলা নির্বাচনের দৌড়ে বিএনপির দুই নেতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৪, ১:১৯

শেয়ার করুনঃ
সরাইল উপজেলা নির্বাচনের দৌড়ে বিএনপির দুই নেতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই শুরু হয়েছে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের দৌড়ঝাঁপ। জাতীয় নির্বাচন বর্জন করলেও স্থানীয় এই নির্বাচনে আগ্রহ দেখা যায় বিএনপি নেতাদেরও। ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১০ জন নেতা নির্বাচনে প্রার্থী হতে তৎপরতা শুরু করছেন। সম্ভাব্য এসব প্রার্থী তাদের অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালাচ্ছেন। অনুসারীরাও নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন বাড়াতে তুলে ধরছেন নানা তথ্য। 

সরেজমিনেও দেখা গেছে উপজেলা ৯ টি ইউনিয়নের  সর্বত্র নির্বাচনের গুঞ্জন। চায়ের দোকান থেকে পাড়া-মহল্লা সবখানেই কে প্রার্থী হচ্ছেন, কার জনপ্রিয়তা কেমন, এসব আলোচনায় মেতে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। এরই মধ্যে নির্বাচন কমিশনার করেছেন তফসিল ঘোষণা। 

আরও

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

এদিকে নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা নিয়েও রয়েছে কৌতূহল। অনেকের ধারণা নির্বাচনে বিএনপি অংশ নিলে পাল্টে যাবে সব সমীকরণ। তবে দলটির স্থানীয় নেতাদের উপজেলা নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দুই নেতা প্রতিবেদককে জানান, জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এক নয়। তাই আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। 

সরাইল  রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও বিএনপি দুই দল শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে সবাই প্রার্থী দিলে লড়াই হবে দু-মুখী।তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনেও অংশ নেবে না। আর এ কারণেই স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু বিএনপি ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হলে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তারাও।

উপজেলা নির্বাচন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সরাইলে আগ্রহী প্রার্থীদের মধ্যে রয়েছেন ৮ জন আওয়ামী লীগের প্রার্থী। বিএনপির মধ্যে রয়েছেন দুইজন তারা হলেন,সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন ও বতর্মান উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। তারা সবাই নির্বাচনে অংশ  নেবেন এ প্রতিবেদককে নিশ্চিত করেন। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের এরকম অনেক নেতা জানাচ্ছেন, জাতীয় নির্বাচনের থেকে স্থানীয় সরকারের এই নির্বাচনকে তারা ভিন্ন মনে করেন, আর সেকারণেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। বর্তমানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, নুরুজ্জামান লস্কর তপু বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রার্থী হতে চাচ্ছি' ইনশাআল্লাহ" দলীয়ভাবে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, দুর্নীতি মাদকও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়তে চাই। অবহেলিত রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে আপনাদের কে সঙ্গে নিয়ে আধুনিক সরাইল গড়তে  চাই।সুখে দু:খে আপনাদের পাশে থেকে কাজ করতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আপনাদের দো'আ ও মূল্যবান দিকনির্দেশনা  আন্তরিক কামনা করছি। সাবেক সরাইল বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, দলীয়ভাবে এই নির্বাচন হয় না, তবুও আমরা তৃনমূলের এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। 

উপজেলা বিএনপির সাবেক এ নেতা আরও বলেন, “কেন্দ্র থেকে যদিও কোন নির্দেশনা পাইনি, তবুও নির্বাচনে অংশ নিচ্ছি আমরা। আসলে জাতীয় নির্বাচনের থেকে স্থানীয় সরকারের এই নির্বাচন ভিন্ন। আর জনগণ বিএনপি’র পক্ষে আছে। বিএনপি জনগণের দল  আশা করি এবারেও  উপজেলা নির্বাচনে বিএনপি জিতবে। তিনি উপজেলার সর্বস্তরের দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

 নির্বাচন অফিসের তথ্য থেকে জানা যায়, সরাইল উপজেলার ৯ ইউনিয়ন আছে। সরাইলে ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৭৯ জন,।

সর্বশেষ সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে নির্ধারিত সাংগঠনিক নিয়ম মেনে। দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নের আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে অংশ নেন জাতীয় কমিটির

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়েছে জিএম কাদেরের

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়েছে জিএম কাদেরের

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদের। তবে আলোচনাটি কেবল সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে স্পষ্ট করেছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এ তথ্য জানান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার ফোনে কথা হয়েছে, তবে

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সব সময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই অবস্থান নিয়েছে। রোববার রাজধানীতে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি দাবি করেন, এসব হামলা

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় ও গণভোট সরাসরি অস্বীকার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে উল্লেখযোগ্য অংশ পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি তাদের প্রাপ্ত ১১টি সংরক্ষিত আসনের মধ্যে ১০ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে। শুক্রবার দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি একজনের নামসহ পূর্ণাঙ্গ তালিকা আগামী সোমবার প্রকাশ করা হবে, যেখানে দলীয় ও অদলীয় উভয় প্রার্থীই অন্তর্ভুক্ত থাকবেন। জানা গেছে,