
প্রকাশ: ১ এপ্রিল ২০২৪, ২:২০

সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মাশার্ল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ অবৈধ নির্বাচন, ভূয়া ভোটার, ভূয়া নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করেছে। আইনগত প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে তাদেরকে উৎখাত করতে হবে। এমন নির্বাচন করতে হবে যে নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচনের জন্যই বিএনপি আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে। জনগণ এই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।
সোমবার ইফতার পূর্ববর্তী উপজেলার আশ্রাফ গ্রীন পার্কে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ব্যানারে ২৮ শে অক্টোবর মহাসমাবেশেরকে আটককৃত নেতাকর্মীদের কারামুক্ত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ৫২৬জন নেতাকর্মী গ্রেফতার হয়েছিল। এছাড়াও পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়। এখনও ১০ হাজার নেতাকর্মী কারাগারে আছেন। তাদের অবিলম্বে মুক্তিরজন্য আন্দোলন গড়ে তুলতে হবে। আমদের লক্ষ্য হবে ঐক্য। বাংলাদেশ ষড়যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছে। ষড়যন্ত্র করে কউ সফল হতে দেখিনি।
উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও আহবায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, তারাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ঠিক করে দিয়েছিল। এখন তারাই প্রতীক ছাড়াই নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নিজেদের ঘরের যুদ্ধ না মেটাতে পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় টানাপোড়েন দেখা দিতে পারে বলেও মনে করেন তিনি।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজির সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোজাম্মেল হোসেন তপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল আমিন, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাইফুল আলম রঞ্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা, সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন মৃধা, সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার প্রমূখ।
ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দশশ্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। সভাপতির বক্তব্যে আশরাফ আলী হাওলাদার বলে বলেন, মির্জাগঞ্জবাসীর কাছে আমি চির ঋণী, আপনারা আমাকে ভালোবাসেন তা আমি জানতাম কিন্তু এত ভালবাসেন তা আমি বুঝতে পারিনি। স্বাগত অতিথি বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
শেষে ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।