রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

যে কৌশলে জয়ী হলো আওয়ামী লীগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ০:৫৮

শেয়ার করুনঃ
যে কৌশলে জয়ী হলো আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আওয়ামী লীগ যেসব কৌশল নিয়েছিল, তা সফল হয়েছে। দ্বাদশ সংসদে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা সদস্য হচ্ছেন। আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির একজন করে এবং স্বতন্ত্র ৬২ জন বিজয়ী প্রার্থী সংসদ সদস্য হচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পেয়েছেন ৭৪.৫৮ শতাংশ ভোট, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ২০.৭৪ শতাংশ, জাতীয় পার্টি ৩.৬৮ শতাংশ ও বাকি তিন রাজনৈতিক দল পেয়েছে ১ শতাংশ ভোট।

আরও

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

জাতীয় পার্টি যে ১১টি আসনে জয়ী হয়েছে, সবগুলোই আওয়ামী লীগের ছাড় পাওয়া ছিল। ছাড়ের বাইরে একটি আসনেও জাতীয় পার্টি জয় পায়নি। জাসদ ও ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকেই লড়েছে। কল্যাণ পার্টির আসনেও ছিল ছাড়।

নির্বাচন সফল করার পেছনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম কৌশল ছিল দলীয় প্রার্থীর বাইরে নিজ দলের নেতাদের স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করা।

আরও

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কৌশলের কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী প্রার্থীও স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

আওয়ামী লীগ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য কালের কণ্ঠকে বলেন, বেশির ভাগ স্বতন্ত্র নির্বাচিতরা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের পদধারী নেতা। এতে তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল হবে বলে মনে করছি না। শপথের পর সবাই মিলে কাজ করবেন।

আ. লীগের পরেই স্বতন্ত্রের অবস্থান:

স্বতন্ত্র প্রার্থীদের কাছে অনেক জায়গায় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট শরিকদের হারতেও হয়েছে। এমনকি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া কয়েকটি আসনেও লাঙলকে হারতে হয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে। ভোটের মাঠে আওয়ামী লীগের শরিক ও জাতীয় পার্টির ভরাডুবিতেও শেষ পর্যন্ত সফল হয়েছে স্বতন্ত্র কৌশল।

হবিগঞ্জ-৪ আসনে এক লাখ ৫১ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগ নেতা সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে পরাজিত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান হেরেছেন। এ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

যশোর-৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে পরাজিত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের আরেক আলোচিত স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন তৃতীয়বারের মতো দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহকে পরাজিত করেছেন।

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনে দল মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় দুই হাজার ভোটে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনে দল মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাস স্বতন্ত্র ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফয়সালের কাছে পরাজিত হয়েছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। ইনু সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিনের কাছে হেরেছেন।

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী তাহমিনার কাছে হেরে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জোটের তিন শরিক দলকে আওয়ামী লীগ ছয়টি আসন বণ্টন করে দেয়। এর মধ্যে শুধু বরিশাল-২ থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বগুড়া-৪ আসনে জাসদের রেজাউল করিম তানসেন জয়ী হয়েছেন।

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তাঁর একসময়ের এপিএস মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হয়েছেন।

ঢাকা-১৮ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের বিপরীতে কোনো আওয়ামী লীগ প্রার্থী থাকবেন না, এমন সিদ্ধান্তের পর জাপা নির্বাচনে অংশ নিতে রাজি হয়। কিন্তু ভোটের ফলাফলে শেরিফা কাদের মাত্র ছয় হাজার ৪২৯ ভোট পেয়ে এখন জামানত হারাতে যাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী বিজয়ী হয়েছেন।

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তৃতীয় হয়েছেন। জয়ী হয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার টুকু।

গাজীপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন দলের নেতা ও ঢাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামানের কাছে।

স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনায় ছিল ফরিদপুর-৩ আসন। ভোটের পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কাছে পরাজিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। আওয়ামী লীগের টানা তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ-২ আসনে পরাজিত করেছেন দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ কালের কণ্ঠকে বলেন, স্বতন্ত্রদের জেতানো আওয়ামী লীগের কৌশল ছিল না। আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা।

সর্বোচ্চ ভোট শেখ সেলিমের, কম কামাল মজুমদারের

নির্বাচন কমিশনের তথ্য মতে, এবার জাতীয় সংসদ নির্বাচনে গড় ভোট পড়েছে ৪১.৮০ শতাংশ। দেশের ২৯৮টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এ আসনে ভোট পড়েছে ৮৭.২৪ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এ আসনে ভোটের হার ১৩.০৪ শতাংশ।

নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে দুই লাখ দুই হাজার ৯৭ ভোটের মধ্যে ভোট পড়েছে দুই লাখ ৫৩ হাজার ২৪৭টি। ভোটের হার ৮৭.২৪ তাংশ। এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।

ঢাকা-১৫ আসনে তিন লাখ ৪৪ হাজার ৫০৭ ভোটের মধ্যে পড়েছে ৪৪ হাজার ৯৩৬ ভোট। ভোটের হার ১৩.০৪ শতাংশ। এ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৩২টি।

নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ৮০টিতে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি। রাজধানীতে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা-১২ আসনে। এ আসনে ভোট পড়েছে ৩০.৫ শতাংশ। এ আসন থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজয়ী হয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে বরাবরের মতো সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ-২ আসনের শেখ ফজলুল করিম সেলিম। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৯৫ হাজার ২৯১টি। তাঁর নিকটতম জাতীয় পার্টির কাজী শাহীন পেয়েছেন এক হাজার ৫১৪ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দুই লাখ ৯৩ হাজার ৭৭৭।

নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. আওলাদ হোসেন। তিনি ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫টি।

সর্বশেষ সংবাদ

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ কাজে নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সরকারের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে জনগণের সরকার হিসেবে বিএনপি

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে বিএনপি। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময়সূচিও নির্ধারণ করেছে দলটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, তুরস্কে

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান