রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬৩০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছে ৪ জোড়া স্পেশাল ট্রেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছে ৪ জোড়া স্পেশাল ট্রেন

সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে চার জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করছে রেলওয়ে। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন রুটে এসব ট্রেন চলাচল করবে। সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (আর) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আবেদনের প্রেক্ষিতে এ চার জোড়া বিশেষ ট্রেন চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

চিঠিতে বলা হয়েছে, শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে দুই জোড়া, মনতলা-সিলেট-মনতলা এবং সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটে এক জোড়া করে ট্রেন আসা-যাওয়া করবে।রেলওয়ে জানায়, স্পেশাল-১ ট্রেনটি শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে যাওয়া আসা করবে। ১১৯ কিলোমিটার দূরত্বের এ রুটে ১০টি কোচ দিয়ে বিশেষ ট্রেন উভয়পথে যাত্রী পরিবহন করবে। এ রুটে সুলভ (২য় শ্রেণি) শ্রেণিতে জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও শোভন ভাড়া ১১৫ টাকা ধার্য করা হয়েছে।

আরও

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান
ট্রেন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এছাড়াও পার্সেল ভাড়া রাখা হয়েছে প্রতি কেজি এক টাকা ৩৭ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ৫৬ হাজার ১২০ টাকা, ১০ শতাংশ নন স্টপ চার্জ পাঁচ হাজার ৬১২ টাকা ধরে স্পেশাল-১ ট্রেনের দুই ট্রিপে ভাড়া ধরা হয়েছে এক লাখ ২৩ হাজার ৪৬৪ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্পেশাল-২ ট্রেনটি একই রুটে (শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ) সমাবেশের যাত্রী পরিবহন করবে। ১০ কোচের ট্রেনটিতে সুলভ (২য় শ্রেণি), শোভন, শোভন চেয়ার ছাড়াও প্রথম শ্রেণির কোচ সংযোজন করা হয়েছে। রেকপ্রতি ৪৭ হাজার ১৪১ টাকা ও ১০ শতাংশ নন স্টপ চার্জ দুই হাজার ৮৭৪ টাকা ধরে দুই ট্রিপে ভাড়া ধরা হয়েছে এক লাখ ৩০ টাকা।

স্পেশাল-৩ রুটে মনতলা-সিলেট-মনতলা রুটের ১৫০ কিলোমিটার দূরত্বে ১০টি কোচ সম্বলিত একজোড়া ট্রেন চলাচল করবে। এ রুটে সুলভ (২য় শ্রেণি) ৮৫ টাকা, শোভন ১৪০ টাকা, শোভন চেয়ার ১৬৫ টাকা এবং প্রথম শ্রেণিতে (১৫ শতাংশ ভ্যাটসহ) ২৫৩ টাকা জনপ্রতি ভাড়া ধরা হয়েছে। পার্সেল প্রতি কেজি ভাড়া ধরা হয়েছে এক টাকা ৫৫ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ভাড়া ৬৪ হাজার ৯০৬ টাকা ও ১০ শতাংশ নন স্টপ চার্জ চার হাজার ৮৩৪ টাকা ধরে দুই ট্রিপে ট্রেনের ভাড়া ধরা হয়েছে এক লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা।

স্পেশাল-৪ ট্রেনটি সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটের ২৯ কিলোমিটার দূরত্বের পথে যাত্রী পরিবহন করবে। ১০টি কোচ সম্বলিত একজোড়া ট্রেনের সুলভ (২য় শ্রেণির) ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ৩৫ টাকা এবং পার্সেল কেজি প্রতি ৯০ পয়সা। উভয় পথে (আপ ও ডাউন) স্পেশাল-৪ ট্রেনের ভাড়া ধরা হয়েছে ৪১ হাজার ১৬০ টাকা। সব মিলিয়ে সিলেটে প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে রেলের পরিচালিত ৪ জোড়া ট্রেনে ভাড়া আদায় হবে ৪ লাখ ৪ হাজার ১৩৪ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’ তাঁর এই বক্তব্যে দেশের

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, বুধবার

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ অভিযোগ করেন। পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ কণ্ঠরোধের চেষ্টা করে তাঁকে থামানো যাবে না উল্লেখ করে তিনি আরও

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে তাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য হিস্যা আদায় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা

সর্বশেষ সংবাদ

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির