
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০:৫৯

নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মনোনিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শাহজাহান।
কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সদ্য ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোঃ শাহজাহান

তার জন্ম কবিরহাট উপজেলায়। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে যান শাহাজান। উচ্চ মাধ্যমিক পাসের পর ভর্তি হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বর্তমানে তিনি চতুর্থ বর্ষের ছাত্র।

পদ পাওয়ার পর মোঃ শাহজাহান জানান নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৯ এ আমার ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। পারিবারিক ভাবে আমি মুক্তিযোদ্ধা পরিবারের উত্তরসূরী। আমাকে কবির হাট উপজেলা ছাত্রলীগ যোগ্য মনে করে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত করেছে এতে আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আনন্দিত। আগামী নির্বাচন কে সামনে রেখে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এবং বিরোধী দলীয় সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাবে আমি আমার জায়গা থেকে সবসময় কাজ করে যাব, পাশাপাশি আমি যেহেতু ক্যাম্পাস ছাত্রলীগের একজন কর্মী আমি আমাদের ক্যাম্পাস ছাত্রলীগকেও গতিশীল করতে পূর্বের ন্যায় সক্রিয়ভাবে কাজ করে যাবো।