বুধবার, ২৯ জুলাই, ২০২৬১৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বিএনপির সমাবেশের ‘স্বার্থে’ ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ২:২৩

শেয়ার করুনঃ
বিএনপির সমাবেশের ‘স্বার্থে’ ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় যেন সুষ্ঠু ভাবে সমাবেশ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ রোববার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ তথ্য জানান। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

আরও

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ওবায়দুল কাদের বলেন, 'ছাত্রলীগের সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর নিয়ে এসেছেন। দলীয় সভাপতির বার্তা আমি ছাত্রলীগকে পৌঁছে দিয়েছি। শুধুমাত্র বিএনপি একটা অজুহাত দেখাচ্ছে যে, ৮ তারিখে ছাত্রলীগের সম্মেলন, কী করে তারা ১০ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবেন। আজকে সেজন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন ৬ তারিখে নিয়ে এসেছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা আছে। আমরা বাঁধা দিচ্ছি না, আমরা বাঁধা দেবো না। কিন্তু আগুন নিয়ে যদি খেলতে চান, যদি লাঠি নিয়ে খেলতে চান তার সমুচিত জবাব দেবো জনগণকে সঙ্গে নিয়ে।'

প্রথমে এই সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে তা প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়। সেসময় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান সফরের যাওয়ার কথা ছিল, যদিও পরে বাতিল করা হয়েছে। সেই সফর থেকে প্রধানমন্ত্রীর ফেরার কথা ছিল ৩ ডিসেম্বর। আর সে কারণেই ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বরের বদলে ওই মাসের অন্য কোনোদিন নির্ধারণের নির্দেশনা দিয়েছিলেন তিনি।

আরও

ছাত্রলীগের সম্মেলন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

পরে নতুন করে আগামী ৮ ও ৯ ডিসেম্বর এই সম্মেলনের আয়োজনের কথাও জানানো হয় ছাত্রলীগের পক্ষ থেকে। গত ২০ নভেম্বর ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগের সিদ্ধান্ত থেকে ২ দিন এগিয়ে ৬ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখের কথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সংগঠনটির সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। ২০২০ সালের ৪ জানুয়ারি 'ভারমুক্ত' হন তারা।

বিএনপিকে একটি সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'কানাডার আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছ। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও...রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এত সহজ নয়। মানুষকে ধোঁকা দেওয়ার সময় শেষ।'

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, 'দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে। এখন তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভট দাবি করছে বিএনপি।'

ওবায়দুল কাদের বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

কুমিল্লার সমাবেশে কোথায় গেল হাঁকডাক, জনগণের উপস্থিতি ছিল খরা, কোথায় গেল স্রোত আর ঢল এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।

ওবায়দুল কাদের আরও বলেন, 'দেশে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোথাও কোনো দেশে কেউ সরকার পতনের দাবি করছে না। অথচ যে সরকার উন্নয়নের রেকর্ড করেছে, বিএনপি সেই সরকারের পতন চায়। কিসের আন্দোলন? ১০ ডিসেম্বর আমরাও মাঠে থাকব। দেখা যাবে কত ধানে কত চাল।'

দলের নেতা-কর্মীদের বিএনপির বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'যারা হাওয়া ভবন করে দেশের সম্পদ লুট করেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আজ ওই দলের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে।'

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এছাড়াও আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং দাবি করেন, দেশে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সংসদ, সংবিধান ও আইনি বিতর্কেও রূপ নিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে। তবে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে অংশ নেবে বা অংশ নিতে পারবে না, সেই সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়