
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ২:৫২

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এ্যাড. মোঃআসলাম মিয়া বলেন, শত বাঁধা উপেক্ষা করে জনগণ আজ সমাবেশে সমবেত হয়েছে। ফরিদপুরের জনগণ আজ দেখিয়ে দিয়েছে ফরিদপুর বিভাগ বিএনপির ঘাঁটি।
তিনি আরো বলেন, মানুষকে খাওয়ানোর পয়সা নাই, কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার পয়সা আছে। অবৈধ আওয়ামী লীগ সরকার চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে নেতাকর্মীদের হত্যা করেন কেন? সভা-সমাবেশ করতে দেয় না। তাদের লোকেরা কথায় কথায় পিস্তল, হকিস্টিক, রামদা, লাঠি নিয়ে বের হয়ে আসে। এটি আর হতে দেব না। আপনাদের সময় ফুঁড়িয়ে এসেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনগণের যৌক্তিক দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। কিন্তু সরকার বিএনপিকে ভয় পায় বলেই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করেছে। কিন্তু জনগণ আজ জেগে উঠেছে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এ অবৈধ সরকারের দিন শেষ হয়ে আসছে। তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (১২ নভেম্বর) বিকালে ফরিদপুর বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।