
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০:৪৪

মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি বলেছেন,স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সকল রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এই এলাকার লোকজন শান্তি প্রিয়, তাই ২০০১ সালের অশান্ত পরিবেশ তারা আর দেখতে চায় না। তারা দেখতে চায় না নির্বাচন পররর্তি হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো কোন ঘটনা। এলাকার উন্নয়ন যা দরকার সেই কাঙ্খিত উন্নয়ন হয়েছে, এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে রোববার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে উপজেলা পরিষদ হল রুমে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সু-সম্পর্ক রেখে ঘাপটি মেরে সুবিধা নেয়া জামাত-বিএনপির লোকজনকে চিনে রাখতে হবে। ওরাই নির্বাচনকালীন সময়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগুন সন্ত্রাস তৈরী করবে। তাই তাদের প্রতিহত করতে হবে। ২০০১ সালের জামাত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোডম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।