
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১৭:৫৫

স্ত্রী সিরিয়াল দেখছেন। বারবার মানা করা সত্ত্বেও স্বামীর কথায় কানই দেন না তিনি। এ কারণে রেগে গিয়ে ছুরি দিয়ে স্ত্রীর আঙুল কেটে নেয় স্বামী। ঘটনার পর স্ত্রীকে খুনের চেষ্টা মামলায় অভিযুক্ত স্বামী আসিফ সত্তার নায়াবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পুণের সলিশবাড়ি পার্ক এলাকার বাসিন্দা আসিফ সত্তার নায়াব পেশায় হোর্ডিং ব্যবসায়ী। তিনি তার পরিবারের সঙ্গেই থাকতেন। সোমবার সকাল থেকেই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। মহিলা তার ছেলেকে দোকান থেকে দুধ আনতে পাঠায়। কিন্তু তার ছেলে যখন দুধ নিয়ে আসে তখন দেখা যায় দুধের প্যাকেট ফেটে গেছে এবং কিছুটা দুধ মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। ওই মহিলা তখন তার ছেলেকে বকা দিতে শুরু করে। স্ত্রীর গলা শুনে আসিফ এসে গোটা ঘটনাটিতে হস্তক্ষেপ করে এবং স্বামী–স্ত্রীর মধ্যে উত্তপ্ত কথোপকথন শুরু হয়।

ইনিউজ ৭১/এম.আর