সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৮ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

ভারতের রাস্তায় লাখ লাখ গরু, বিপাকে দেশবাসী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

শেয়ার করুনঃ
ভারতের রাস্তায় লাখ লাখ গরু, বিপাকে দেশবাসী

গরু নিয়ে ভারতে গত কয়েক বছর ধরে নানান বিচিত্র ঘটনা ঘটেই চলেছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। গরু জবাই করার দায়ে বা এমন গুজব ছড়িয়ে এখন পর্যন্ত কয়েকশ মানুষকে হত্যা করেছে ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরা। গরু নিয়ে আরও অনেক বিচিত্র খবর প্রতিদিন ভারত ও বিশ্ব সংবাদমাধ্যমের শিরোনাম হয়। এসব ঘটনার বিচিত্রতা খবর হিসেবে বহু মানুষের হাসির খোরাক জোগালেও খোদ ভারতের লাখো কৃষক চোখের পানিতে ভাসছেন গরু জবাইয়ে নিষেধাজ্ঞার কারণে। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানসহ ভারতের বেশ কয়েকটি প্রদেশের মানুষ পুরোপুরি কৃর্ষি ক্ষেতের ওপর নির্ভরশীল। আবার এসব এলাকায় প্রায় প্রতি বছরই খরার প্রকোপ দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। ক্ষতি পোষাতে না পেরে, আবার অনেক ক্ষেত্রে ঋণের বোঝা বইতে না পেরে কৃষকদের আত্মহত্যার ঘটনা ভারতে ডালভাত ব্যাপার। এর সাথে সাম্প্রতিক বছরগুলোতে যোগ হয়েছে মনুষ্য আরোপিত দুর্যোগ। অর্থাৎ, গরু জবাইয়ে নিষেধজ্ঞা। অনেক কৃষক আগে গরু পোষতেন, এবং চাষের মৌসুমে সেই গরু দিয়ে চাষের কাজ সেরে বাজারে বিক্রি করে দিতেন। ঘরে রাখতেন গাই গরুকে। যাতে আবারও সেটি থেকে বাচ্চা পেতে পারেন। বাড়তি গরু ঘরে রেখে খাওয়ানোর যে খরচ সেটি থেকে কৃষকরা বেঁচে যেতেন।

আবারও চাষের মৌসুম শুরু হলে প্রয়োজনে নতুন ষাঁড় কিনে নিতেন। অথবা ঘরে থাকা বাছুররা বড় হয়ে উঠলে সেগুলো দিয়ে চাষের কাজ করতেন। কিন্তু গরু বিক্রি, বিশেষ করে জবাইয়ের উদ্দেশ্য, বিভিন্ন রাজ্যে আইনগতভাবে নিষিদ্ধ হওয়ার পর এখন বিপাকে পড়েছেন চাষীরা। এখন চাষ শেষে গরুগুলোকে গোয়ালে রেখে মাসের পর মাস খাওয়াতে হচ্ছে। যেসব এলাকায় খরা দেখা দিচ্ছে সেসব এলাকার কৃষকরা ভালো মতো ফসল না পাওয়ায় ঘরে থাকা গরুগুলোকে খাবার দিতে সক্ষম হচ্ছেন না। এমনকি নিজের সন্তানদের জন্যই তিন বেলা খাবার জোগাড় কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য। গরু বিক্রি করতে পারলে এক দিকে যেমন সংসার চালানোর খরচ আসতো, তেমনি গরুর জন্য খাবার জোগাড়ের চিন্তা করতে হতো না। কিন্তু এখন বিক্রি নিষিদ্ধ হওয়ায় তারা পড়েছেন বিপাকে। এমতাবস্থায় বাধ্য হয়ে গোয়ালের গরুগুলোকে অজানার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছেন। বিক্রি করে কিছু না পেলেন, ওদের খাবারের পেছনে তো আর খরচ করতে হলো না! আগে যে গরু ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি করা যেত, সেটি এখন একটি বোঝায় পরিণত হয়েছে।

এভাবে উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে রাস্তাঘাটে বেওয়ারিশ গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। ভারতীয় পত্রিকা দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেওয়ারিশ গরুর পাল মিলে অন্য কৃষকের ফসলের ক্ষেতে হানা দিয়ে নষ্ট করার ঘটনা এতই বেড়েছে যে, গ্রামে গ্রামে পালা করে রাতভর ফসল পাহারা দিতে হচ্ছে। বেওয়ারিশ গরুদের অনেকে রাস্তায় মারা যাচ্ছে। এতে পরিবেশ দূষণের মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব মৃত গরুকে নির্দিষ্ট স্থানে নিয়ে মাটিচাপা দেয়ার জন্য সরকারকে টাকা খরচ করতে হচ্ছে। ভারত এবার প্রথমবারের মতো মৃত গরু সৎকারের জন্য শ্মশান তৈরি হবে। শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা এমন ষোষণা দিয়েছেন। তিনি বলেন, কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হবে। এটিই হবে ভারতের গরু সৎকারের জন্য প্রথম শ্মশান। গরু জবাইয়ে নিষেধাজ্ঞার কারণে ভারত অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে দেউলিয়া হচ্ছেন লাখো কৃষক, যারা গরু পালনের মাধ্যমে কৃষি কাজ ও সংসার চালাতেন।

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভারতীয় ভিসা ফি বাড়লো দ্বিগুণ, বাংলাদেশিদের জন্য সীমিত সুবিধা

ভারতীয় ভিসা ফি বাড়লো দ্বিগুণ, বাংলাদেশিদের জন্য সীমিত সুবিধা

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা