রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

করোনার ‘দ্বিতীয় ঢেউয়ে’ লকডাউনের কথা ভাবছে না সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ নভেম্বর ২০২০, ০:৩৩

শেয়ার করুনঃ
করোনার ‘দ্বিতীয় ঢেউয়ে’ লকডাউনের কথা ভাবছে না সরকার

আসন্ন শীতে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ নিয়ে শঙ্কা থাকলেও এখনো পর্যন্ত সরকার লকডাউনের কথা ভাবছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব বলেন, ‘এই ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের ওপরই জোর দিচ্ছে সরকার। মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি কোনো সেবাই দেয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।’সোমবার মন্ত্রিসভা বৈঠকের (ভার্চুয়াল) পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতিতে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়্যাল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে অংশ নেন।করোনা ভাইরাস বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবজনিত বিপর্যয় থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজ প্রণয়ন ও বাস্তবায়ন-অগ্রগতির বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।সরকার কি আবারো মুভমেন্টের ওপর কোনো রেস্ট্রিকশন (লকডাউন) আনার চিন্তা-ভাবনা করছে? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন পর্যন্ত না। আমাদের আল্লাহর রহমতে তেমন অবস্থা নেই। আমাদের যে অবস্থা সবাই মাস্ক ব্যবহার করলে আমরা কমফরটেবল জোনে থাকতে পারবো। এটা আজ প্রধানমন্ত্রীও বলছিলেন।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটা আমরা এনশিওর করে দিচ্ছি, কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যেন সার্ভিস না দেয়া হয়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকব।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজও কোভিডের সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমেরিকা ও ইউরোপের অবস্থা খুবই খারাপ। ইউরোপে ম্যাক্সিমাম দেশ লকডাউনে চলে গেছে। ইংল্যান্ড ও ফ্রান্স লকডাউন দিয়ে দিয়েছে। ফ্রান্সে অলরেডি ঘোষণা দেয়া হয়েছে কেউ অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে পারবে না।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

আগামী বছর হজের খরচ কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আগামী বছর হজের খরচ কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বের হতে হলে আগে পারমিশন নিতে হবে, তাও অনুমতি পাবে এক ঘণ্টার জন্য। এক কিলোমিটার বাইরে কেউ যেতে পারবে না। সব লোক প্যারিস ছেড়ে দিচ্ছে, প্রায় ৭০০ কিলোমিটার জ্যাম হয়ে গেছে। এসব বিবেচনা করে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যে, আমরা যেভাবে আছি সেটা কমফরটেবল, কিন্তু এতে সন্তুষ্টির কোনো কারণ নেই। সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক নো সার্ভিস’- এটাকে ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন বা লিগ্যাল যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল মসজিদে বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেয়া হবে না। বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি। কেউ তিন ফুটের গ্যাপ মানছেন না, নিয়ম মেনে চলছেন না।’স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সোমবার পর্যন্ত দেশে পাঁচ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১০ হাজার ৯৮৮ জনে। এ অবস্থায় শীতে এ ভাইরাসের প্রকোপ বাড়ার সমূহ আশঙ্কা রয়েছে। যেটিকে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে দেখা হচ্ছে।’

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে নতুন চাপ তৈরি করেছে। নতুন এই সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক ঘোষণায় জানায়, প্রতি ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা, যা

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দেশ

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

বর্তমান সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ৬০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী দুই সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে। সময়মতো টিকাদান নিশ্চিত

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। পাইলটিং কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর,