
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ২৩:৫৫

এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা শেষে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ কারাগারে জেল খাটছেন তিন অভিযুক্ত।তবে এরই মধ্যে সেই স্কুলছাত্রী ফিরে আসায় তোলপাড়ের সৃষ্টি হয়।ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। রোববার (২৩ আগস্ট) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ এলাকার একটি মোবাইল ফোনের দোকান থেকে ওই স্কুলছাত্রীকে তার মা-বাবা উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করলে তোলপাড়ের সৃষ্টি হয়।

পরে রাত ৮টায় ইস্পাহানি ঘাটে এসে খলিলুর রহমানের নৌকায় উঠে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে থাকে। এক পর্যায়ে নৌকার মধ্যেই আবদুল্লাহ প্রথমে জিসাকে ধর্ষণ করে। এরপর মাঝি খলিলুর রহমানও জোর করে মেয়েটিকে ধর্ষণ করে। এতে কিশোরী বাকবিতণ্ডা করলে ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান সেই কিশোরীর দুই পা চেপে ধরে আর আবদুল্লাহ গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর দুইজনে মিলে সেই ৫ম শ্রেণির স্কুল ছাত্রী কিশোরীকে শীতলক্ষ্যা নদীর মাঝখানে ফেলে দেয়।