
প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ৫:৩৯

দেশের অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ গণধ্যমকর্মীদের পরিচিতমুখ ডা. আয়েশা আক্তারকে আর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করতে দেখা যাবে না। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের মৌখিক নির্দেশে তিনি ওই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। এখন থেকে তিনি অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। আর তার পরিবর্তে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার কর্মকর্তারা কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করবেন।

আর দেশের সব গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা বোনের আসন দেয়ার জন্য। আপনারা জাতির দর্পণ। আপনাদের কলমের কালিতে একদিন শুচিশুভ্র হবে সব কলঙ্কিত অধ্যায়। যোগ্যতার মাপকাঠিতে বিচার হবে মানুষের।বিশ্বাস করি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দিকভ্রান্ত হবে না বাংলাদেশ। করোনাকালে তিনি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্বাস্থ্য খাতের প্রত্যেকটি কর্মকাণ্ড।