
প্রকাশ: ৩ আগস্ট ২০২০, ১৬:১১

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ৪ মাস বন্ধ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। এর ফলে পর্যটকশূন্য ছিল সৈকত। অবশেষে নিষেধাজ্ঞা শিথিল করায় পুরনো রূপে ফিরতে শুরু করেছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে বেড়েছে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীদের ভিড়।
সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় করতে শুরু করেছেন পর্যটকসহ দর্শনার্থীরা। দীর্ঘসময় পর ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছসিত। এদিকে, সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল হলেও এখনও খুলে দেওয়া হয়নি সেখানকার হোটেল মোটেল, রেস্তোরা ও বার্মিজ দোকান। তবে দর্শনার্থীদের আগমনে দারুণ খুশি সৈকতের ফটোগ্রাফার ও বিচবাইক চালকরা।

