শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উখিয়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুন ২০২০, ২২:১২

শেয়ার করুনঃ
উখিয়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশের প্রথম রেড জোন ঘোষণা দিয়ে দ্বিতীয়বারের মতো লকডাউন শুরু হয়েছে উখিয়ায়।৮ জুন(সোমবার) অবরুদ্ধের প্রথম দিনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। এর ফলে যে কোনো ধরণের পরিবহন, মার্কেট, দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার জন্য প্রশাসনের নির্দেশনা থাকায় সকলে তা মেনে চলেছেন।উখিয়া সদর রাজাপালং ও পালংখালী রেড জোন এলাকায় ওষুধের দোকান ছাড়া সব রকমের দোকানপাট বন্ধ ছিল। জরুরী প্রয়োজনে প্রশাসনের অনুমতি ছাড়া কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেননি। নির্মাণ শ্রমিক বাবুল দীর্ঘপথ হেটে বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান।

রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত এনজিও কর্মীরা অবাধে ক্যাম্পে ঢুকেছেন। তবে যে সমস্ত এলাকা রেড জোনের আওতায় নয়, সে সব এলাকায় পরিবহনের অভাবে অনেককে হেটে চলাচল করতে দেখা গেছে। উখিয়া থেকে বালুখালী ও পালংখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্যে বের হয়ে মুমিনা ও ইয়াছমিন ফিরে এসেছেন বাসা বাড়িতে। তাদের ফিরে আসার কারণ জানতে চাইলে তারা যথাসময়ে গাড়ি না পেয়ে ফিরে এসেছেন বলে জানান।

সীমিত আকারে দু-একটি রিক্সা টমটম ও সিএনজি চলাচল করতে দেখা গেছে। আগের মতো মানুষকে অবাধে চলাচল করতে দেখা যায়নি। দু-একজন যারা প্রয়োজনে বের হয়েছেন তারা মুখে মাস্ক ব্যবহার করেছেন। এমনকি রিক্সা চালকও মুখে মাস্ক পরে, হাতে গ্লাবস ব্যবহার করে বের হয়েছেন। উখিয়া থানা প্রশাসন প্রথম থেকে মানুষকে সচেতন করতে কিছুটা নমনীয় ছিলেন। তবে নির্দেশনা অমান্য করলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

আরও

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মরজুর কাছে মোবাইলে জানতে চাওয়া হলে তিনি কোটবাজার এলাকায় লকডাউনের দায়িত্ব পালন করছেন এবং সরেজমিন এসে দেখে নিউজ করার আহবান জানান। করোনা ভাইরাসের আগ্রাসী থাবায় দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে উখিয়ায়। এ অবস্থায় উপজেলার কিছু অংশ অধিক হারে করোনা ঝুঁকিতে থাকায় রেড জোন হিসেবে চিহ্নিত করে ১৪ দিনের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। উখিয়া ইউএনও ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নিকারুজ্জামান চৌধুরী বলেন, উখিয়ায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ অবস্থায় যেখানে যেখানে করোনা রোগীর সংখ্যা বাড়ার আশংকা থাকায় সেই এলাকাকে রেড জোনের আওতায় আনা হয়েছে। উপজেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রেড জোন এলাকায় মুদির দোকান ও কাঁচাবাজার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। সেই সঙ্গে সপ্তাহের এ দুদিন খোলা থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া লকডাউনের এ সময়ে নিত্যপণ্য বহনকারী হালকা ও ভারি যানবাহন  শুধু রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত রেড জোন এলাকায় চলাচল করতে পারবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পাশাপাশি কোভিড ১৯ মোকোবিলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে খোলা রাখা যাবে। কোভিড-১৯ মোকাবিলায় কাজ করা বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের গাড়ি চলাচলের জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে। উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালীতে আক্রমণের সংখ্যা বেশি হওয়ায় কুতুপালং,থাইংখালীসহ বেশ কয়েকটি এলাকা রেড জোনের আওতায় আনা হয়েছে।

এসব এলাকায় কঠোর লকডাউন চলছে।কুতুপালং বাজারে লকডাউন বাস্তবায়নে মাঠে সেচ্ছাসেবক নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে খোদ বাজার কমিটির সভাপতি হেলাল উদ্দিন কে।বালুখালীতে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ বিশাল কর্মী সমর্থক নিয়ে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দেখা যায়।থাইংখালীতে ইউপি চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী দায়িত্ব পালন করছেন।তবে তাকে রোহিঙ্গা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে।

আরও

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা
 উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে শনিবার উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ করণীয়বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় উপস্থিত ছিলেন-উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রনজন বড়ুয়া রাজন, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার প্রমুখ। উখিয়া রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ এবং ৯ নং ওয়ার্ড ও পালংখালী ইউনিয়নে সবচেয়ে বেশি আক্রান্ত।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি