
প্রকাশ: ৯ মে ২০২০, ১৮:১৫

গত ১লা মে, ২০২০ তারিখে 'ফার্মাসিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশে'র উদ্যোগে ফার্মাসিস্টদের নিয়ে ফোন কল সার্ভিস ’মাই ফার্মাসিস্ট হেল্পলাইন' গঠিত হলো। যার মাধ্যমে ফার্মাসিস্টগণ ফোন কলের মাধ্যমে সর্বসাধারণের সকল প্রকার সেবা প্রদান করে যাচ্ছেন। বিশেষ করে ফার্মাসিস্টগণ মহামারি করোনা বিষয়ক যেকোন ঔষধ সম্পর্কিত তথ্য, প্রয়োজনে ওভার দ্যা কাউন্টার ড্রাগ নেয়ার পরামর্শ প্রদান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক তথ্য, বর্তমানে দেয়া সরকারের সেবাসমুহ সম্পর্কিত তথ্য, নিকটস্থ করোনা পরীক্ষাকেন্দ্রের ঠিকানা প্রদাণ, নিকটস্থ করোনা হাসপাতালসহ সকল প্রকার প্রয়োজনীয় তথ্য দিয়ে মানসিক সমর্থন দিয়ে যাচ্ছেন।
দেশের মানুষের এই সংকটময় সময়ে এসব ফার্মাসিস্টদের মতো মানুষকে সহযোগিতা করতে বিশেষজ্ঞ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, স্নাতকোত্তর ফার্মাসিস্ট ও ১০টি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ফার্মাসিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের উদ্যোগে 'মাই ফার্মাসিস্ট হেল্পলাইন' গঠিত হয়েছে।
