রবিবার, ৮ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বন্ধ করে দেওয়া হবে নাভানা টাওয়ার!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১৭:১৮

শেয়ার করুনঃ
বন্ধ করে দেওয়া হবে নাভানা টাওয়ার!
নাভানা টাওয়ার রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত ২২ তলা ভবন নাভানা টাওয়ার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। সংস্থাটি জানিয়েছে নকশা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিসহ নানা করণে ভবনটির বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ববন্ধের পদক্সেপ নেওয়ার আগে নাভানা টাওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে।কমিটির একজন সদস্য জানিয়েছেন, নাভানা টাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। তবে রাজউকে ভবনটির বিষয়ে যে ফাইল রয়েছে তার সঙ্গে ভবনটির মালিকদের দেওয়া তথ্যের কোনও মিল নেই। কমিটির কাছে মালিক পক্ষ একটি ২২ তলার নকশার ফটোকপি দিয়েছে। তবে অনুমোদিত কোনও মূল নকশা দিতে পারেনি। এরই মধ্যে ভবনটিতে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে।

রাজউকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন, নাভানা টাওয়ার বিষয়ে তারা অনুসন্ধান করে দেখেছেন ভবনটির উচ্চতা ৭৪ মিটার বা ২৪৩ ফুট। ভবনটি মোট ২৩টি তলা আছে। বর্তমানে নাভানা টাওয়ারটি ঢাকা শহরের লম্বা আকাশচুম্বী ভবনের তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে। ভবনটিতে একটি জরুরি নির্গামন সিঁড়িসহ তিনটি সিঁড়ি রয়েছে। তবে সিঁড়িগুলো খুবই সরু। তাছাড়া পুরো কাঠামোটি ঝুঁকির ওপর দাঁড়িয়ে আছে। নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা। তারা ভবনটির বিষয়ে ফাইল খুঁজতে শুরু করেছেন।ভবনটির বিষয়ে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘শুধু নাভানা টাওয়ার নয়, ওই এলাকার আরও বেশ কিছু ভবনের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। আরা সেগুলো অনুসন্ধান করছি। আর নাভানা টাওয়ার এমনিতেই বন্ধ হয়ে যাবে। ভবনটিতে অনেক সমস্যা রয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সরেজমিন দেখা গেছে, নাভানা টাওয়ারের প্রথম তলা থেকে পাঁচ তলা পর্যন্ত শপিং কমপ্লেক্সে। মার্কেটের নিচতলায় ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান ও রেন্ট-এ-কারের অফিস, দ্বিতীয় তলায় পারফিউম কসমেটিক্স, তৃতীয় তলায় শিশুদের পোশাক, খেলনা,রেডিমেট গার্মেন্টেস সামগ্রী, চতুর্ত তলায় জুয়েলারি ও শাড়ির দোকান এবং পঞ্চম তলাতে ফুড জোন বা রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ষষ্ঠ তলা থেকে ১৫ তলা পর্যন্ত বিভিন্ন অফিস কার্যালয়। এগুলোতে ৫টি করে ইউনিট রয়েছে। আর ১৬ তলা থেকে ২২ তলা পর্যন্ত আবাসিক ভবন। তাতে রয়েছে ৬টি করে ইউনিট।ওই টারওয়ারটিতে একটি অনলাইন গণমাধ্যমে অফিস রয়েছে। প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের অফিসে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ভবনেও একটি জরুরি নির্গমন সিঁড়িসহ তিনটি সিঁড়ি রয়েছে। তবে ফায়ার সার্ভিসের একটি নোটিশ দেখেছি সেখানে ঝুঁকিপূর্ণ বলে লেখা রয়েছে। ভবনে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।’ভবনটির নিচ তলায় অবস্থিত রয়েল ডায়মন্ডের একজন কর্মকর্তা  বলেন, ‘অনেক দিন ধরে অনেক কথা শুনে আসছি। আসলে যদি এটা বন্ধ করে দেওয়া হয় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা অন্য জায়গায় গিয়ে নতুন করে অফিস নিয়ে পরিচিতি পাওয়া অনেক কঠিন। শুধু আমাদের নয়, এই ভবনের সব প্রতিষ্ঠানের এমন ক্ষতি হবে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সমাজে অবদান রাখবে। ‘আন্তর্জাতিক নারী দিবস–২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

দেশে তেলের কোনো সংকট নেই এবং জনগণকে অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল তেল নিয়ে দেশে পৌঁছাবে। শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে। গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও গত ২৫ ডিসেম্বর ওই উড়োজাহাজটি দিয়েই ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সরকার জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি নির্দেশনা জারি করে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না। বিপিসি জানায়, দেশে জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করা হয়। বৈশ্বিক সংকট ও বিভিন্ন গণমাধ্যমে

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। তাই তার ভাষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, সংসদকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি যোগ করেন, সংসদকে আরও স্মরণীয় করে রাখতে হবে, কারণ এ