
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০:২৭

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তার বদলে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠকে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নীতিনির্ধারকরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব