
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সপ্তম সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি বসবে। ২০২৬-২৭ অর্থবছরের এ সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের সভার নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
