
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৭

আসন্ন গ্রীষ্মে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে আয়োজিত অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
