
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১১:২১

সারা দেশে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চারদিন গ্যাসের চাপ কম থাকবে। তবে এ সময়ে কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সামিট এলএনজির ভাসমান টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হবে।
