
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৩

নৈতিক শিক্ষা ও নিরাপদ পরিবেশের প্রত্যাশায় সন্তানদের মাদ্রাসায় পাঠান অভিভাবকেরা। কিন্তু দেশের বিভিন্ন মাদ্রাসায় ছেলে শিশুদের যৌন নির্যাতন ও বলাৎকারের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। মানবাধিকার সংস্থা জাস্টিস মেকার্স বাংলাদেশ ফ্রান্সের (জেএমবিএফ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে মাদ্রাসায় ৭২টি ঘটনায় অন্তত ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। মামলা হলেও অনেক ঘটনায় বিচার এগোচ্ছে না বলে উদ্বেগ জানিয়েছে সংশ্লিষ্টরা।
