মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১

শেয়ার করুনঃ
সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক একটি স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা, পরিচালন ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। নতুন স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। 

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানিয়েছেন, ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক ও স্থানীয় পরামর্শকেরা কাঠামো, পরিচালনপদ্ধতি, বিনিয়োগব্যবস্থা ও কারিগরি বিষয় নির্ধারণে কাজ করছেন। পাশাপাশি আর্থিক স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি দায় নির্ধারণে অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণ করা হবে।

১৭ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। বৈঠকে বিনিয়োগ ব্যবস্থাপনা, অংশগ্রহণ বাড়ানো এবং পেনশন সুবিধা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। 

আরও

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান
নতুন স্কিম চালু হলে শরিয়াহসম্মত বিনিয়োগনীতির ভিত্তিতে পৃথক বিনিয়োগ ও পরিচালনা কাঠামো তৈরি হবে। আইনগত ও কারিগরি প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারিত হবে।

এদিকে বিদ্যমান ব্যবস্থায় পেনশনারের মৃত্যুর পর তাঁর স্বামী, স্ত্রী বা নির্ধারিত সুবিধাভোগীর পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে ৮০ বছর করার সিদ্ধান্ত হয়েছে। পেনশনার নিজে জীবদ্দশায় পেনশন সুবিধা পাবেন। ২০২৫-২৬ অর্থবছরে তহবিলের বিনিয়োগের বিপরীতে মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সরকারি মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান ও কোম্পানির কর্মীরা প্রচলিত সরকারি পেনশন পান না, তাদের ‘প্রগতি’ স্কিমে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে যাওয়ার আগে কর্মীদের ‘প্রবাস’ স্কিম সম্পর্কে জানিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। 

সর্বজনীনপেনশনশরিয়াহভিত্তিকপেনশনজাতীয়পেনশনকর্তৃপক্ষ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বর্তমানে পেনশন পাওয়ার বয়স ৬০ বছর। তা কমিয়ে ৫৫ বছর করার বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণের ভিত্তিতে পরে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পেনশন তহবিল থেকে ঋণ, স্বাস্থ্যবিমা এবং মূল্যস্ফীতির সঙ্গে সমন্বিত মুনাফার বিষয়ও পর্যালোচনায় রয়েছে; তবে এগুলো এখনো চূড়ান্ত নয়।

আরও

তারেক রহমান ইস্তাম্বুলের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে

তারেক রহমান ইস্তাম্বুলের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে
নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কার্যক্রম চলছে। নতুন গ্রাহক নিবন্ধনের প্রণোদনা ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। আর্থিক স্বচ্ছতার জন্য সরকারি নিরীক্ষার পাশাপাশি বেসরকারি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। 

২০২৩ সালের ১৭ আগস্ট চালু হওয়া ব্যবস্থায় ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’—চারটি স্কিম রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে নিবন্ধিত গ্রাহক প্রায় ৩ লাখ ৮০ হাজার এবং জমা প্রায় ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। ‘সমতা’য় ২ লাখ ৮৭ হাজার ২২৪ জনের জমা ৫৬ কোটি ৮৫ লাখ টাকা; ‘প্রবাস’ে ১ হাজার ১৭১ জনের জমা ১১ কোটি ৮৭ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জনগণের কষ্ট হবে স্বীকার করে সরকারের প্রতি জনগণের সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত দুই-তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ থেকে ৩ শতাংশ কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি। উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন। প্রেসবার্তায় যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে সামনে রেখে সফরসূচি ও লক্ষ্য তুলে ধরেছে বাংলাদেশ প্রতিনিধিদল। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চার দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সফরের

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত

তারেক রহমান ইস্তাম্বুলের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে

তারেক রহমান ইস্তাম্বুলের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ইস্তাম্বুল বিমানবন্দর থেকে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়।  এর আগে ঢাকা থেকে যাত্রা করে স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।