প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে গুরুত্বপূর্ণ একটি বৈদ্যুতিক সংযোগ নষ্ট হওয়ার পর নেওয়ার্ক, ফিলাডেলফিয়া ও আশপাশের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল এবং কয়েকশ ফ্লাইটে বিলম্ব হয়।
