
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন।

