
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জনগণের কষ্ট হবে স্বীকার করে সরকারের প্রতি জনগণের সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত দুই-তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ থেকে ৩ শতাংশ কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি। উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম হলেও পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে।
