মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭

শেয়ার করুনঃ
নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। 

ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান, জর্জিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং ইউরোপের কয়েকটি দেশ থেকেও অনেকে সেখানে উপস্থিত হন।

আরও

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ অন্যরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সফরের কর্মসূচি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ওইদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ইউএনজিএর উদ্বোধনী পর্বে যোগ দেবেন। তুরস্ক, ভুটান, বিশ্বব্যাংক ও হাইতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ ও ইউরোপীয় বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচিও রয়েছে। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে। 

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট, জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত রূপান্তর নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বোয়িং গ্লোবালের সভাপতির সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং পাকিস্তান, জাতিসংঘ ও থাইল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘসাধারণপরিষদনিউইয়র্কপ্রধানমন্ত্রী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় ইউএনজিএতে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণের জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে। ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, কুয়েতের যুবরাজ ও আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউটের সভাপতির সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে মতবিনিময়ের পর রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ২৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।

আরও

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

হোয়াইট হাউসে চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

হোয়াইট হাউসে চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি মামদানির, ট্রাম্পের সঙ্গে বৈঠক

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি মামদানির, ট্রাম্পের সঙ্গে বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে সামনে রেখে সফরসূচি ও লক্ষ্য তুলে ধরেছে বাংলাদেশ প্রতিনিধিদল। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চার দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সফরের

তারেক রহমান ইস্তাম্বুলের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে

তারেক রহমান ইস্তাম্বুলের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ইস্তাম্বুল বিমানবন্দর থেকে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়।  এর আগে ঢাকা থেকে যাত্রা করে স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়ে আইনি প্রশ্ন তৈরি হয়েছে। ২২ জুলাই জামায়াত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় এবং পরদিন স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে।  তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্যের আসন স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়—এমন সরাসরি বিধান সংবিধানে নেই। সংবিধানের

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের সরকারি নথিতেও ওই অধিবেশনের ১৩তম পূর্ণাঙ্গ সভায় তাঁর বক্তব্য দেওয়ার তথ্য রয়েছে। ভাষণে খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে এবং দারিদ্র্য মোকাবিলার সক্ষমতার ওপর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সাফল্য নির্ভরশীল।

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া একাধিক হাতে লেখা চিঠি ও নোটে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মমর্যাদার বিষয় উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় লেখকের ব্যক্তিগত অনুভূতির নানা দিক প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  একটি সংসদীয় প্যাডে লেখা অংশে গভীর বিশ্বাসভঙ্গের