প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে উচ্চতর এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
