
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৩

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। তবে আগামী বছরের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
