
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন সাত ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই সময়সূচি সম্পর্কে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছুই জানে না। সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি বলেও জানান তিনি।
