সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৭

শেয়ার করুনঃ
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

পরিকল্পনা বিভাগের নোটিশ অনুযায়ী, অনুমোদনের তালিকায় পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫-এর সাউদার্ন রুট রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের অধীন জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ও উপস্থাপন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সদস্যদের আবাসিক ও অন্যান্য সুবিধা নির্মাণ। প্রথমটির মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর এবং দ্বিতীয়টির ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন।

আরও

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল
তালিকায় রয়েছে খুলনা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের প্রথম সংশোধনী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্বাস্থ্য খাতে রয়েছে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ; যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা এবং আর্থিক খাত সহায়তা প্রকল্প-২।

পানিসম্পদ খাতে ছোট ফেনী ও বামনী নদীর সমন্বিত বন্যা-নদী ব্যবস্থাপনা ও নিষ্কাশন উন্নয়নে মুসাপুর রেগুলেটর নির্মাণের প্রথম অংশ এবং ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও রয়েছে।

একনেকউন্নয়ন_প্রকল্প
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, বাড়ছে দেশের বাজারেও

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, বাড়ছে দেশের বাজারেও

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে মহেশখালীর সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তিনি এ আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্সের হাতে আসা একটি চিঠির

চতুর্থ অধিবেশন শুরু আজ, সংসদে উঠছে তিন অধ্যাদেশ

চতুর্থ অধিবেশন শুরু আজ, সংসদে উঠছে তিন অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বেলা সাড়ে ৩টায়। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন। এবারের অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির প্রতিবেদন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে আলোচনা

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং বহুমুখী অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি। বাকিংহাম প্যালেসের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা

এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করছে সরকার

এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করছে সরকার

২০২৭ সালে বাংলাদেশের জন্য চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এতে প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে। কাতার ও ওমানসহ বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো বছরের আমদানি পরিকল্পনা এখনই চূড়ান্ত না করে মার্চ