
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৫

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের করা আপিলের শুনানি শুরু হয়েছে। সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে এ শুনানি চলছে।
