
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৭

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হলেও আজ আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হবে।
