
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:২০

একসময় দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবন এখন নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই স্থাপনাটি ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান, গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক, দলিল ও নিদর্শন।
