
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৯

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দলীয় নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় রয়েছে বলে কেউ যেন অতিরিক্ত সুবিধা পাওয়ার আশা না করেন। নির্বাচন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট হবে না। তাই এখন থেকেই জনগণের কাছে যেতে, তাদের আস্থা অর্জন করতে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
