
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:২

আগামী বছরের প্রথম দিকেই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ বাড়তি সুবিধা পাবে না। জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতেই জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।
