
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২১:৩৩

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে আরও সহজ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া দ্রুততর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে জন্মতারিখ সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়ন এবং প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে।
