প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৮

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল পৌঁছেছেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সভামঞ্চে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
