বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৩:৫৭

শেয়ার করুনঃ
প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ
তিনি উল্লেখ করেন, জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে তিনি জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রধানমন্ত্রী শোকবার্তায় আরও বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে মরহুমের বীরত্বপূর্ণ ভূমিকা বিএনপির ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। তার আদর্শ, প্রজ্ঞা, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।

জমিরউদ্দিনসরকারপ্রধানমন্ত্রীশোকবার্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে

১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর প্রথম দিনে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। পর্যায়ক্রমে টার্মিনালের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

অবকাশের পর আযাদের আপিল শুনানির দিন নির্ধারণ

অবকাশের পর আযাদের আপিল শুনানির দিন নির্ধারণ

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে শুনানি অবকাশকালীন ছুটির পর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে দিন ধার্য করেন। একই সঙ্গে বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে সতর্ক করেন আদালত। পরে চিফ প্রসিকিউটর জানান,

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ ভাড়া আদায়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ ৭ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশনে কার্যবিধির ৭১ নম্বর ধারার আওতায় জরুরি জনস্বার্থের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে নোটিশটি দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক দশকে

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা তিন আইন কর্মকর্তা হলেন—অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা। তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন। এর আগে সম্প্রতি একই কার্যালয়ের সহকারী