
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২০:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব সমঝোতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
